1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে  বিষপানে এক কিশোরীর আত্মহত্যা 

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৩ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর পল্লীতে সাজনা(১৮) নামক এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছে। লাশের ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে  দাফন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, বিগত১৩ ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত হাছন ফাতেমাপুর গ্রাম নিবাসী মোঃ আব্দুল ওয়াহিদ এর মেয়ে সাজনা বেগম(১৮) নিজ বসত ঘরে কীটনাশক জাতীয় বিষপান করে ছটফট করতে থাকে। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যু বরন করে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাজনা বেগম(১৮) এর মরদেহ উদ্ধার করার পাশা-পাশি সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসেন। এবং লাশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রাখা হয়। পরে ১৪ ই ফেব্রুয়ারী রোজ বুধবার  সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। নিহতের নামাজে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে  জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম  বলেন, ১৩ ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার বিকালে সাজনা বেগম (১৮) নামক এক তরুণী বিষপানে মৃত্যু বরন করেছে। লাশ উদ্ধার করে ১৪ ই ফেব্রুয়ারী রোজ বুধবার এই মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মৃত্যুর কারন জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park