1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় জমির উপর দিয়ে এলজিইডির সড়ক তৈরি 

  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৩ বার পঠিত
রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিযনের  সুনই গ্রামে ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় ১৫শতক জমির উপর দিয়ে বিধিবহির্ভূতভাবে  এলজিইডির সড়ক উন্নয়ন কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে রবিবার বিকেলে ইউএনওর কাছে  উপজেলার সুনই গ্রামের বাসিন্দা ভূক্তভোগী আরমান আলী শাহ (২৭)  লিখিত অভিযোগ করেছেন।
এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের সামনে থাকা প্রধান সড়ক থেকে সুনই কবরস্থানের দক্ষিণ পূর্ব পাশ হয়ে সুনই কান্দার সামনের পর্যন্ত সড়কটির দূরত্ব ৯০০মিটার। সড়কটিতে আরসিসি ঢালাই,ব্লক স্থাপন ও সড়কে মাটি ভরাট কাজের জন্য এলজিইডির আরআইআইডিপি- ৩ প্রকল্পের মাধ্যমে এই সড়ক উন্নয়ন কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এক কোটি ৮৮লাখ ৮৯হাজার ৩০৫টাকা ব্যয়ে এই কাজটি পায় নেত্রকোনার মেসার্স বাছেদ প্রকৌশলী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের ১সেপ্টেম্বর থেকে এই কাজটি শুরু করে তা চলতি বছরের ৩০সেপ্টেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে। গত বছরের ২৬নভেম্বর থেকে এই সড়ক উন্নয়ন কাজটি শুরু করা হয়।
ভূক্তভোগী উপজেলার সুনই গ্রামের বাসিন্দা আরমান আলী শাহ (২৭) বলেন, সুনই কবরস্থান সংলগ্ন আমার ৫৭শতক জমি রয়েছে।  এই সড়ক উন্নয়ন কাজ করা হলে আমার নামে থাকা রেকর্ডীয় ১৫শতক জমি  ক্ষতিগ্রস্ত হবে। বাড়ি নির্মাণ করার জন্য চারবছর আগে এই জমিতে আমি মাটি ভরাট করেছিলাম। এলজিইডির উপজেলা প্রকৌশলীর নির্দেশে এই কাজ করা হচ্ছে। আমি এতে বাধা দিলেও কোনো কাজ হচ্ছে না।এ নিয়ে আমি ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, এই সড়কটি সরকার কর্তৃক গেজেটভূক্ত এলজিইডির  গ্রামীণ সড়ক। তাই    ঠিকাদারকে এই স্থানে কাজ করতে বলা হয়েছে।
ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন,এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। তদন্ত করে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অ্যাসিল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এলজিইডির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো.মাহবুব আলম   বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park