1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মাতৃভাষা দিবসে ইবি সিআরসির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৪ বার পঠিত
মো:সাব্বির খান,ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাম ফর রোড চাইল্ড (সি আর সি) বিশ্ববিদ্যালয় শাখা স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার বেদিতে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের ইমদাদুল হকের সঞ্চালনায় প্রথমে জাতীয় সংগীত তারপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়।
এই সময় উপস্থিত ছিলেন সিআরসি স্কুলের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন মঞ্জু, সাব্বির খান, নবীন শিক্ষক সাঈফুদ্দিনসহ সংগঠনটির  সদস্য আখি আলমগীর, লাময়া, কেয়া প্রমুখ।
নবীন সদস্য আখি আলমগীর তার বক্তব্যে  শিশুদের সাসনে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। নবীন শিক্ষক সাঈফুদ্দিন ভাষা আন্দোলনের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন পৃথিবীর বুকে একমাত্র দেশ! যে দেশটি ভাষার জন্য রক্ত দিয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ, তাই আমাদের উচিত ভাষাকে রক্ষা করা।
সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার তার বক্তব্য বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা আগামী প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখার জন্য সি আর সি সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এই দিবসের তাৎপর্য তুলে ধরার জন্যই চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা ভাষা আন্দোলনের গুরুত্ব হাতে কলমে শিখতে পারবে। তিনি আশাবাদী বাংলাদেশের  সুন্দর ভবিষ্যতের জন্য সি আর সি ইবি শাখা  অগ্রণী ভূমিকা পালন করবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park