1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় গরুসহ চোর হাতেনাতে আটক, পিকআপ ভ্যান জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭০ বার পঠিত
রবি মিয়া ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের  গাবী গ্রামের সামনের সড়ক থেকে গত বুধবার রাতে একটি গরুসহ আলী মোস্তফা (২৪) নামের এক গরু চোরকে আটক করেন
স্থানীয় গ্রামবাসী। আজ বৃহস্পতিবার
 সকাল সাড়ে নয়টার দিকে গ্রামবাসীর
 কাছ থেকে ওই চোরকে উদ্ধার করেছে
 ধর্মপাশা থানা পুলিশ।
 ধর্মপাশা থানার এসআই মো.বদিউজ্জামান বলেন,নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছোট কইলাটি গ্রামের আলী মোস্তফা পেশায় একজন
গরুচোর বলে তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন। গত বুধবার রাত আড়াইটার দিকে ধর্মপাশা উপজেলার গাবী গ্রামের কৃষক আবদুল হাশিমের ঘোয়ালঘর থেকে একটি গরু চুরি করে।চোর গরুটি গ্রামের সামনের সড়কে নিয়ে এসে পিকআপ ভ্যানের ওপর তুলে ফেলে।ঘটনাটি জানতে পেরে স্থানীয় গ্রামবাসী ধাওয়া করে ওই চোরকে আটক করেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এই চোরকে উদ্ধার ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এইদিনই
তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park