1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় গাঁজাসহ আটক ৬

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রাম থেকে গাঁজাসহ ৬ জনকে আটক করেছে খালিয়াজুরী থানা পুলিশ।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত ৬ ব্যক্তি হলেন- গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের মৃত নামি নেওয়াজের ছেলে শহরউদ্দীন (৪০), মোহম্মদ আলীর ছেলে সোহেল মিয়া(৩৯), মোঃ আলী আকবর মিয়ার ছেলে মোঃ রফিক মিয়া (৩২), মোঃ বাবুল মিয়ার ছেলে সামিতুল (৩২), মৃত পাঞ্জু মিয়ার ছেলে হোসেন আহম্মেদ (৩২) ও মৃত আমিন মিয়ার ছেলে মোঃ শহীদ (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (২১ ফেব্রুয়ারী) বুধবার রাত ৮ টার দিকে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক মোঃ সুলতান আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পাঁচহাট গ্রামের  মৃত হোসেন আহম্মদের বাড়ীর পূর্ব পাশে মোঃ মোতাকাব্বির মিয়ার পরিত্যক্ত টিনের ঘরে গাঁজা ক্রয়-বিক্রয় করার সময় ২০০ গ্রাম গাঁজাসহ ক্রেতা-বিক্রেতাসহ সকলকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেন, খালিয়াজুরী উপজেলা কৃষকলীগ নেতা আকবর আলীর ছেলে মোঃ রফিক মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার এমন বেপরোয়া মাদক ব্যবসার কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে চলে গিয়েছিল। তাদেরকে  আটক করায় খালিয়াজুরী থানার পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী স্বস্থি প্রকাশ করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ এর (১) সারণির ১৯ (ক)/৪১/৪২ ধারায় নিয়মিত মামলা রুজ্বু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park