1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজশাহীর শিবগঞ্জে গ্যাস সিলিন্ডারে মাদক বহনের সময় মাদক সহ ০১জন র‌্যাব-৫ এর হাতে গ্রেপ্তার 

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভিতরে লুকানো ৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২১ ফেব্রুয়ারি ২০২৪ ইং রাত ২৩ : ৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শ্যামপুর ইউপির গোপালনগর হুদমাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃজেন্টু (৩৫), পিতা- মৃত আজাহার আলী, মাতা-মোছাঃ কেতামন বিবি, গ্রাম- গোপাল নগর হুদমাপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে ৫০ (পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা।
গ্রেপ্তারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিয়মিত সে মাদকদ্রব্য গাঁজা অজ্ঞাত মাদকব্যবসায়িদের নিকট থেকে সংগ্রহ করে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বহন করে এবং সেখানে লুকিয়ে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় পাইকারী/খুচরা বিক্রি করতো। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ২৩:৫০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শ্যামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড, গোপালনগর হুদমাপাড়া গ্রামস্থ আসামী মোঃ জেন্টু (৩৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ জেন্টু (৩৫), পিতা- মৃত আজাহার আলী, মাতা-মোছাঃ কেতামন বিবি, সাং- গোপাল নগর হুদমাপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে ৫০ গ্রাম গাঁজা ও বিশেষ কায়দায় কাটা ০২ টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে।
আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park