রবি মিয়া ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মঙ্গলবার সকাল ১১টার দিকে কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্পের সিডিএ বাস্তবায়নকারী দল এই সভার আয়োজন করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শুভেন্দু শেখর দাশ এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সংস্থার কর্মসূচি কর্মকর্তা সুব্রত চাকমা। সিডিএ বাস্তবায়নকারী দলের সদস্য আল মামুনের সঞ্চালনে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকী, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ধর্মপাশা উপজেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সুমন কুবি প্রমুখ।