
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার,
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান খন্ডকালীন শিক্ষক কে পূর্ব পদে বহাল রাখার শর্তে আদালত থেকে জামিন পেলেন।
আদালত সুত্রে জানা গেছে সি আর মামলা ৮২/২০২৪ (এল) ওয়ারেন্ট হলে বিবাদী এস এম মুরাদুজ্জামান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ বদরুল আলম টিটো সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে, মামলার বাদী খলিশাখালি গ্রামের কাজী আক্তার হোসেনের ছেলে কাজী আল মামুনের কথা হয় যে, কাজী আল মামুনকে অত্র বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে পুনরায় বহাল রাখা এবং মামুনের কাছ থেকে নেওয়া এক লক্ষ ৭০ হাজার টাকা ফেরত দেয়ার শর্তে, এস এম মুরাদুজ্জামান রাজি হন।
এর পর বাদী কাজী আল মামুন উল্লেখ্য আপোষের শর্ত মোতাবেক গত ২০ ফেব্রুয়ারী ২০২৪ আদালতে হাজির হয়ে বলেন পূর্ব পদে আমাকে বহাল রাখলে জামিনে আমার কোন আপত্তি নাই। বিজ্ঞ বিচারকের সামনে বিবাদী পূর্ব পদে ( খন্ড কালিন শিক্ষক ) বহাল রাখার সম্মতি হলে তাকে শর্ত মোতাবেক বিচারক জামিন মন্জুর করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেন এবং বলেন অত্র স্কুলে এমনিতেই শিক্ষক সংকট রয়েছে। কাজী আল মামুনকে পূর্ব পদে বহল রাখতে চেষ্টা চলছে।
উল্লেখ্য গত (১৯ ফেব্রুয়ার) লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের বিরুদ্ধে (গত ১৯ ফেব্রুয়ারি) ২০২৪ তারিখে উপজেলার খলিশাখালী গ্রামের কাজী আখতার হোসেনের ছেলে, কাজী আল মামুন বাদী হয়ে, নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন