রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার খালিসাকান্দা গ্রামের সামনের সড়ক থেকে পলিথিনে মোড়ানো ১১কেজি গাঁজাসহ তিনজন
মাদকব্যবসায়ীকে গত সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার ওসি মো. এমরান হোসেন
বলেন, উপজেলার মধ্যনগর ইউনিয়নের খালিসাকান্দা গ্রামের সামনের সড়ক দিয়ে মোটর সাইকেল যোগে গত সোমবার সন্ধ্যায় ওই গ্রামের মাদকব্যবসায়ী মেহেদী হাসান ওরফে অপু (২৫), মোবারক হোসেন(২৮) ও
রফিক মিয়া (৪২) পাশের নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দিকে গাঁজা নিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সন্ধ্যা সাতটার দিকে সেখানে অভিযান চালিয়ে ১১কেজি গাঁজাসহ ওই তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধ্যনগর থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
হয়েছে।