রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে সরকারি ও ব্যক্তিগত অর্থায়নে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নব নির্মিত আধাপাকা মুক্তিযোদ্ধা কার্যালয়টির বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এই নবনির্মিত ভবনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলী নেওয়াজ । বীর মুক্তিযোদ্ধার সন্তান পঙ্কজ দাস ও ঝুটন দাসের যৌথ সঞ্চালনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জহুর আলী,স্বদেশ চন্দ্র দাস, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, সাবেক ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি সরফরাজ আহমদ খান পাঠান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন প্রমুখ।