1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দেওয়ানগঞ্জে ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০১ বার পঠিত
মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে “বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক” প্রতিপাদ্যে প্রচারিত জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা মডেল প্রেসক্লাবে  উৎসবমুখর পরিবেশে আলোচনা স্বরচিত কবিতা-লেখা উপস্থাপন ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন রেজা রুমেলের সঞ্চালনায় ও
দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি  সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি  কবি আব্দুর রাজ্জাক মিকা।
উক্ত আয়োজনে বক্তব্য রাখেন,  দেওয়ানগঞ্জ উপজেলা কালের কন্ঠ ও বাংলা টিভির প্রতিনিধি তারেক মাহমুদ, দৈনিক সকালের সময় দেওয়ানগঞ্জ প্রতিনিধি ফয়জুর রহমান, লেখক রাজন রহমান, শিক্ষক আনোয়ার হোসেন জীবন, কেএমজি মোরশেদ কমল, শরীফ মোহাম্মদ শাহরিয়ার সহ অন্যান্যরা।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, কিছু গণমাধ্যম মানুষকে বিব্রত এবং বিভ্রান্তি করতে সংবাদ পরিবেশন করে সে ক্ষেত্রে সকালের সময় বাস্তবতা সত্যতা যাচাই করে পাঠকের কাছে সংবাদ তুলে ধরে। যার কারণে এতগুলো পত্রিকার মধ্যে ‘সকালের সময়’ খুব কম সময়ের মধ্যেই মানুষের কাছে প্রিয় দৈনিক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
অতিথিরা আরও বলেন, অস্বীকারের উপায় নেই, স্বাধীনতা-পরবর্তী ৫ দশকে অনেক সংবাদমাধ্যমের জন্ম হয়েছে, অপমৃত্যুও ঘটেছে, কোনো কোনোটি যে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছে। এ ক্ষেত্রে দৈনিক সকালের সময় ব্যতিক্রম। এ পত্রিকা তার জন্মলগ্ন থেকে অদ্যাবধি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা। পরে মিষ্টি বিতরণ ও সভাপতির সমাপনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park