1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

অপহরণকারী মানিক কে জয়পুরহাটের কাশিয়াবাড়ি থেকে গ্রেফতার ও ভিকটিম রায়তা কে উদ্ধার করেছে র‌্যাব

  • আপডেট সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

 

সিহাবুল আলম সম্রাট, রাজশাহী

১৪ বছরের নবালিকা রায়তা কে অপহরণ করে ০২ দিন আটকিয়ে রাখা অপহরণকারী মানিক কে জয়পুরহাটের কাশিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার ও ভিকটিম রায়তা কে উদ্ধার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।

২৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ২২:২০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল অপহরণকারী মোঃ মানিক হোসেন (২০), পিতা-মোঃ মামুনুর রশিদ, গ্রাম-খাসপাহুনন্দা, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করে ।

ঘটনা সূত্রে জানা যায়, মোছাঃ রায়তা খাতুন (১৪), পিতা-মো রবিউল ইসলাম, গ্রাম-খাসপাহুনন্দা, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ১৪:০০ ঘটিকায় জয়পুরহাট সদর থানাধীন চকবরকত ইউনিয়ন এর খাস পাহুনন্দা এলাকা থেকে নিখোঁজ হয়। ভিকটিমের বাবা মোঃ রবিউল ইসলাম অনেক খোজাখুজির পর মেয়ে মোছাঃ রায়তা খাতুন (১৪) কে খুজে না পেয়ে এক পর্যায়ে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরীর পর থেকেই র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী মানিক কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৯-০২-২০২৪ ইং তারিখ ২২:২০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন কাশিয়াবাড়ী এলাকা হতে ভিকটিম রায়তা কে উদ্ধার এবং অপহরণকারী মানিক কে আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ভিকটিম তার আইনত অভিভাবকের নিকট হস্তান্তর করেছে।
গ্রেপ্তারকৃত অপহরণকরী কে আইন গত ব্যাবস্থাগ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করেছে

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park