1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুর-শিবগঞ্জ- বেগমপুর সড়কে কালভার্টের এ্যাপ্রোচে ধ্বস, সরাসরি যানবাহন চলাচল বন্ধ 

  • আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ঘোষগাঁও কালভার্টের  এ্যাপ্রোচ ধ্বস পড়েছে। যার ফলশ্রুতিতে জগন্নাথপুর -শিবগঞ্জ -বেগমপুর সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে এই সড়ক দিয়ে চলাচলকারী স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ জনসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন। এ বিষয়ে দ্রততার সহিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানা গেছে, ৪ ঠা মার্চ সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন জগন্নাথপুর -শিবগঞ্জ -বেগমপুর সড়ক এর ঘোষগাঁও এলাকায় ঘোষগাঁও কালভার্টের পশ্চিম পার্শ্বে এ্যাপ্রাচের মূল সড়কের বেশির ভাগ অংশের মাটি ধ্বসে পড়েছে। এতে করে এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কালভার্টের দুই পাড় থেকে যানবাহন চলাচল করছে। এই কালভার্টের উপর দিয়ে মোটরসাইকেল চলাচল করলেও সিএনজি  অটোরিক্সা  কিংবা কোনো ধরনের বড় গাড়ী চলাচল করছে না। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত ঘোষগাঁও , ইছগাঁও, শিবগঞ্জ ও কুবাজপুর গ্রাম সহ ৩০/৩৫টি গ্রামের স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ হাজার হাজার জনসাধারণ উপজেলা সদর ও আত্বীয় -স্বজন  সহ দেশের বিভিন্ন প্রান্তে জীবন জীবিকার তাগিদে চলাচল করে থাকেন। এই কালভার্টের এ্যাপ্রোচ ধ্বসে পড়ায় যানবাহন এর যাত্রী সাধারণ নিজে মালামাল বহন করে পাড়াপাড় হচ্ছেন। বিধায়  জনস্বার্থে দ্রুততার সহিত  কালভার্টের এ্যাপ্রোচ সংস্কার করা একান্ত প্রয়োজন।
এব্যাপারে এই সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি চালক আমীর আলী, হোসেন মিয়া ও রাসেল সহ ছোটবড় একাধিক যানবাহন চালক তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, কয়দিন পরপরই এই কালভার্টের এ্যাপ্রোচ ধ্বসে পড়ে। সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে করে ভীষণ সমস্যার সম্মূখীন হতে হচ্ছে। আজো এ্যাপ্রোচের মাটি ধ্বসে পড়েছে। যাত্রী সাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই কালভার্টটির এ্যাপ্রোচে টেকসই সংস্কার প্রয়োজন।
এ ব্যাপারে পথচারী সাহেল,মমিন ও নজরুল সহ আরো অনেকে একান্ত আলাপকালে বলল, এই কালভার্টটির এ্যাপ্রোচের মাটি ধ্বসে পড়ায় সরাসরি  যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। তাই অতি কষ্টে মালামাল বহন করে এপারওপার হতে হচ্ছে। দ্রুততার সহিত  এই ধ্বসে যাওয়া এ্যাপ্রোচে মাটি ভরাট করে যানবাহন চলাচলে উপযুক্ত করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানাচ্ছি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, ধ্বসে যাওয়া এ্যাপ্রোচে দ্রুত সংস্কার করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই কালভার্টের স্থলে একটি সেতু নির্মাণ এর কাজ প্রক্রিয়াধীন আছে। অচিরেই এ কাজের টেন্ডার আহ্বান করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park