হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে পলাতক আসামী সরজাত(৩৫) ও ইমাম(২৭) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (দক্ষিণ পাড়া) গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুল মালিক এর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সরজাত মিয়া(৩৫) ও জগন্নাথপুর উপজেলার চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন এর সমধল গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুল হামিদ এর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ইমাম উদ্দিন (২৭)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের ৫ ই মার্চ রোজ মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।