গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
দেশের পাঠক নন্দিত জনপ্রিয় পত্রিকা “দৈনিক প্রতিদিনের কাগজ “সাত বছরে পদার্পণ করেছে আজ ৬ মার্চ- ২০২৪ । এ উপলক্ষে সকল সাংবাদিক, সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন “দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার প্রধান সম্পাদক নাগরিক সাংবাদিক মো.খায়রুল আলম রফিক।
আজ বুধবার ৬ মার্চ ফেসবুকে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন- আজ থেকে ঠিক ৬ বছর আগে “দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার পথচলা শুরু হয়েছিল। এই দীর্ঘ সময়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের গণমাধ্যম হিসাবে সকলের আস্থা এবং বিশ্বাস ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও প্রতিদিনের কাগজের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ