1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নানা কর্মসূচীর মধ্য দিয়ে  জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

নানা কর্মসূচীর মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পাশা-পাশি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পরে জগন্নাথপুর উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল- বশিরুল ইসলাম  এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ের অফিস সহকারী দিরেন্দ্র সুত্র ধর এর পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ,জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি শংকর রায়, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন প্রমূখ।
পরিশেষে  শিক্ষার্থীদের অংশ গ্রহণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়াও ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পাশা-পাশি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবং জগন্নাথপুর থানা, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এবং  উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের আয়োজনে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park