1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সম্মেলন সফল করতে সিলেট জাতীয় পার্টির প্রস্তুতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ

আগামী ৯ মার্চ ২৪ইং জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলন  সফল করতে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি বিভিন্ন ইউনিটে সভা করছে। সম্মেলনে সিলেট থেকে কত নেতাকর্মী অংশ নিবে, কিভাবে যাবে সে হিসেব করছে তারা।

ইতোমধ্যেই জেলা, মহানগর, উপজেলা, পৌর জাতীয় পার্টি ও অংগ সংগঠনের শাখা কমিটি সভা করেছে। আগামী সম্মেলনকে সামনে রেখে সর্ব শক্তি নিয়ে মাঠে নামতে চায় দলটি। আগামী ৯ মার্চ সম্মেলন সফল করতে সিলেট  জেলা ও মহানগর থেকে অনেক নেতা-কর্মী অংশ নেবে বলে জানিয়েছেন দলের একাধিক নেতা।

গত বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে সম্মেলনের প্রচার পত্র বিলি করেছে জাতীয় পার্টি নেতৃবৃন্দ। জাতীয় পার্টি সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর জাতীয় পার্টি সাবেক সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী ও জেলা জাতীয় পার্টি সাবেক সভাপতি অ্যাডভোকেট কবির আহমদ, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি জামাল মিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান  নেতৃত্বে সম্প্রতি শহর জুড়ে বিভিন্ন পয়েন্টে প্রচারপত্র বিতিরণ করা হয়েছে।

 

সিলেট জেলা ও মহানগর  জাতীয় পার্টি নেতৃবৃন্দ বলেন জনগণ জাতীয় পার্টিকে স্বৈরাচার তথা ফ্যাসিবাদী শাসক থেকে মুক্তি চায়। তাই আগামী ৯ মার্চ ১০ম জাতীয় সম্মেলনে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃত্বে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ হাজার হাজার জনতা অংশগ্রহণ করবে এটাই আমাদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park