1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নারী তুমি 

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

কবি: রিপন গুণ

নারী তুমি ….
মেঘলা আকাশের বুক চিঁড়ে উঠা, নব প্রভাতের আলো
গহীন কালো আধার ভেঙে-
পাখির গুঞ্জনে, সোনালী ঊষার প্রদীপ জ্বালো।

নারী তুমি…….
নদী মাতৃক বাংলার পদ্মা, মেঘনা, যমুনার মোহনা
তোমাতেই হয়, নব সৃষ্টির সূচনা,
কালের গর্ভে থেমে থাকা জীবনে, কর তুমি নব সুরের রচনা।

নারী তুমি …..
শীতের সকালে, কুয়াশার বুকে ঝলমলে মিষ্টি রোদের খেলা
ফাল্গুনে প্রকৃতির বুকে –
কোকিলের কণ্ঠে বয়ে আন বসন্তের বারতা ।
তুমি, বর্ষায় খালে-বিলে সদ্য ফোটা,
লাল–সাদা শাপলার মেলা।

নারী তুমি….
নজরুলের অগ্নিবীণা, রবি ঠাকুরের মানসী,
জীবনানন্দের বনলতা সেন,
মধুসূদনের মেঘনাদবধ অমর কাব্য।

তুমি নারী !
নারীত্ব তোমার অহংকার,
শত কষ্ট সয়ে, নবজাতক’কে দেখাও আলো,
প্রভেদ করনা কখনও লিঙ্গের ।
তুমি, ঘুমন্ত শিশুর নিশ্চিত কোল,
হৃদয় ভরা মমতা আর ভালবাসায় সিক্ত মাদার তেরেসা।

নারী তুমি ……
ভক্ত রামকৃষ্ণের– “মা ভবতারিণী” রূপে হও আবির্ভূত
বামাক্ষ্যাপার- “মা তারা” রূপে তারাপিঠে হও পূজিত ।
তুমি, মুকুন্দরামের দেবী “চণ্ডীর” মহিমা
তুমি, মঙ্গল ঘটের “লক্ষী” প্রতিমা।

তুমিই, জননী– তুমিই  উৎস মনুষ্য কুলের
তুমি বসুধা !  তুমি-ই দুর্গা, তুমি-ই কালী !

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park