1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় ‘শিখি শিখতে সহায়তা করি নামের ভিন্ন ধর্মী অনুষ্ঠান

  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৫৭ বার পঠিত
রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে  সৃজনশীল কাজের অংশ হিসেবে ‘শিখি শিখতে সহায়তা করি’ নামের এক ভিন্নধর্মী অনুষ্ঠান হয়েছে।  শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক  বিদ্যালয় ও বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ওই দুটি বিদ্যালয়ের ৫৬জন ছাত্র ছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানে ক দলের ২৮জন ছাত্র ছাত্রী স্বরচিত কবিতা, ছড়া, কৌতুক লিখে দেওয়ালিকা তৈরি এবং খ দলের ২৮জন ছাত্র ছাত্রী কাগজ দিয়ে ফুল,পাখি, গাছ, মাছ তৈরি করে তা প্রদর্শন করে। বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার। বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ নূরুল ইয়াহিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলার নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমেন,  বড়খলা আহাদেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক সামরুল হাসান, সাংবাদিক মনোয়ার হোসেন মজুমদার লিপু,সাকিন শাহ, পঞ্চম শ্রেণির ছাত্রী সৈয়দা তৌহিদা,তোয়া হক,আরতী সরকার,মরিয়ম আক্তার,পঞ্চম শ্রেণির ছাত্র ফোয়াদ হোসেন সিয়াম প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park