1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে ব্যতিক্রমী আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করলো আমরা করব জয় সংস্থা

  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সরকার অনুমোদিত সামাজিক ও মানবিক সংস্থা আমরা করব জয় (আকজ)।

‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৮ মার্চ) রাত ৮টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শহিদ মিনার মাঠে বসেছিল এ ব্যতিক্রম আয়োজন। এ আয়োজনের মধ্যে কোনো বিশেষ আনুষ্ঠানিকতা না থাকলেও প্রতিটি আয়োজনই ছিল উপভোগ্য।

আয়োজিত উন্মুক্ত আলোচনায় নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, সদস্য দেবাশিস সরকার সনজু, আরিয়ান বাবু, সহযোগি সদস্য কৃপিতা রায় বিথি, টুটুল রায়, মো. জীবন, শাহারিয়ার কবির তুষার, মো. মুন্না প্রমুখ।

আলোচনা শেষে নারী দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এবং সবাই নারীর প্রতি অবমাননা ও নির্যাতনের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ করান সাংবাদিক প্লাবন শুভ।

সবশেষে সমতার বাণী ছড়িয়ে দিতে উপস্থিত সবাই প্রজ্জ্বলিত প্রদীপের শিখার ওপরে হাত রেখে নিজেদের একতাবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা পর্বে সাংবাদিক প্লাবন শুভ বলেন, ‘আজকের আলোচনায় তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই। সবাই উপস্থিত হয়ে নারী জীবনের কষ্ট ও বাস্তবতাগুলো নিয়ে নিজে নিজের অভিব্যক্তি প্রকাশ করব। আমরা ঐক্যবদ্ধ হয়ে নারীর প্রতি যেকোনো সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park