1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পবিত্র রমজানকে সামনে রেখে বারহাট্টায় বাজার মনিটরিং

  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

 

রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টায় পবিত্র রমজানকে সামনে রেখে বিভিন্ন বাজারে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা শুরু করা হয়েছে।

আজ (১১ মার্চ) সোমবার বিকাল থেকে বিশেষ মনিটরিং কার্যক্রম শুরু হয়। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারজানা আক্তার ববি’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোর্ত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে উপজেলা সদরের গোপালপুর ও আসমা বাজারের ৩ ব্যবসায়ীকে ২,৫০০/ (২ হাজার ৫০০) টাকা জরিমানা করা হয়। এ সময় একজন মোটর সাইকেল চালককে নিয়ম না মানার দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ও অন্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্তরা হলেন: ব্যবসায়ী টিংকু পাল, ইন্দ্র দেবনাথ ও আব্দুল কবির এবং মোটর সাইকেল চালক কায়েস।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি জানান, ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, ওজন পরিমাপ আইন-২০১৮ এবং মোটর সাইকেল চালককে সড়ক পরিবহণ আইন-২০১৮ এর বিধানমতে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park