1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে লেবু, বেগুন ও ক্ষিড়ার মূল্য আকাশচুম্বী, প্রয়োজন বাজার মনিটরিং

  • আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে লেবু ক্ষিড়া ও বেগুন এর মূল্য আকাশচুম্বী। চলতি রমজানে এই পন মূল্য দ্বিগুণ বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষ এর ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে। এই মুহূর্তে প্রশাসনিক ভাবে বাজার মনিটরিং জোরদাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
১৩ ই মার্চ রোজ বুধবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, চলতি রমজান মাসে সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজার, কলকলিয়া বাজার, মোহাম্মদগঞ্জ বাজার, রসুলগঞ্জ বাজার, চিলাউড়া বাজার, রানীগঞ্জ, মীরপুর বাজার ও শ্রীরামসি বাজার সহ উপজেলার ছোটবড় সবকটি হাটবাজারে ২০০ গ্রাম ওজনের একহালি অর্থাৎ ৪টি লেবু ২ শত টাকা হতে ২শত ৪০ টাকা, বেগুন (হাইব্রিড তাল বেগুন) প্রতি কেজি৭০ হতে ৮০ টাকা ও ক্ষিড়া প্রতি কেজি ৮০ হতে ৯০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। অথচ বিগত ১১ ও ১২ ই মার্চ এই লেবু প্রতি একহালি ৭০থেকে ৮০ টাকা, বেগুন প্রতি কেজি ৩০ হতে ৩৫ টাকা ও ক্ষিড়া প্রতি কেজি  আকার ভেদে ৩০ হতে ৪০ টাকা মূল্যে বিক্রি হয়েছে বলে ক্রেতা-বিক্রেতার কাছ থেকে জানা গেছে। হটাৎ করে মাত্র এক-দুই দিনের ব্যবধানে চলতি রমজানে এই তিন পন্যের বাজার মূল্য দিগুণ হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে অসন্তোষ বিরাজ করছে। এনিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে বাকবিতন্ডা হতেও দেখা গেছে। রমজানের ইফতারে রসনা বিলাসে এই তিনটি পন্য অনন্য ভূমিকা রাখার ফলে বিত্তশালীরা অধিক মূল্যে ক্রয় করছেন। আর মধ্যবিত্ত ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা ৫০ গ্রাম ওজনের একটি লেবু সামর্থ্য অনুযায়ী ১৫ হতে ২০ টাকায় ক্রয় করে ক্ষিড়া ও বেগুনহীন ভাবে বাড়ী ফিরেছেন। এক ধরনের অসাধু ব্যবসায়ী অধিক মুনাফালাভের লক্ষে সিন্ডিকেটের মাধ্যমে লেবু,ক্ষিড়া ও বেগুন এর মূল্যে বৃদ্ধি করেছেন বলে জনশ্রুতি রয়েছে। বিধায় জনস্বার্থে এই বিষয়ে বাজার মনিটরিং জোরদারের জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
এ ব্যাপারে বাজারে সদাই করতে আসা সবজি ক্রেতা লালন, এখলাছ ও সাহেল একান্ত আলাপকালে বলেন, গতকালও ২ শত গ্রাম ওজনের লেবু ১ শত টাকা হালি, বেগুন (হাইব্রিড তাল বেগুন) প্রতি কেজি ৩৫ টাকায় ক্ষিড়া প্রতি কেজি ৩০ হতে ৪০ টাকায়  ক্রয় -বিক্রয় হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে এইসব জিনিসের দাম দিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। কি আর করব পন্য গুলো দেখা ছাড়া কেনার সাহস নাই। সবজি বাজার স্থিতিশীল রাখতে আইন ব্যবস্থা গ্রহণ এর জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোরদাবী জানাচ্ছি।
এ ব্যাপারে সবজি ব্যবসায়ী, হুসিয়ার আলী, মুকিত মিয়া, কেবল বাবু ও লাল মিয়া সহ একাধিক ব্যবসায়ী একান্ত আলাপকালে বলেন, বাজারে তুলনামূলক ভাবে লেবু, ক্ষিড়া ও বেগুন কম উঠছে। এরই মধ্যে রমজান দুই মিলে পাইকারীতে এই পন্য গুলোর দাম বাড়ায়  খুচরা বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, আমরা আগের মতোই লাভ করছি। লাভবান হচ্ছেন আড়ৎদার ব্যাবসয়ীরা। পাইকারী ভাবে কম দামে ক্রয় করতে পারলে আমরাও খুচরা বাজারে কম দামে বিক্রি করতে পারব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park