উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পরিবেশ দূষণের দায়ে পঞ্চগড়ে চারটি যানবাহনের চালককে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ( ১৪ মার্চ ) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসন, ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ২ টি ট্রাক ও ২ টি ট্রলির ড্রাইভারকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল-আল-মামুন কাওসার শেখ, ফরহাদ আহমেদ, আমিনুল হক তারেক ও মো: মিজানুর রহমান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।