1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

রিপন কান্তি গুণ সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী রুবিনা আক্তার (৩০) খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাইদুল ইসলামকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের খাটপুরা গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

আজ (১৬ মার্চ) শনিবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত স্বামী সাইদুল ইসলাম টেংগা গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে। অপরদিকে নিহত রুবিনা আক্তার খাটপুরা গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের খাটপুরা গ্রামে মৃত আসাদ মিয়ার মেয়ে রুবিনা আক্তারের সাথে টেংগা গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে সাইদুল (৪৫) এর সাথে ৮/১০ আগে বিয়ে হয়। বিয়ে হওয়ার অনেক দিন অতিবাহিত হওয়ার পরও তাদের কোন সন্তানাদি হয়নি। বিয়ের পর থেকেই সাইদুল তার শশুরবাড়ি খাটপুরা গ্রামেই থাকতেন। কোনো সন্তান না থাকায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকতো। গত শুক্রবার বিকালে সাইদুল তার স্ত্রী রুবিনার কাছে টাকা চাইলে দুজনের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইদুল স্ত্রীর গলায় কুড়াল দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই রুবিনা মারা যায়। স্ত্রী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে স্বামী সাইদুল শ্বশুরবাড়ি থেকে পালিয়ে তার নিজ গ্রাম টেঙ্গায় চলে যায়। এর মধ্যে রুবিনাকে তার বাবার বাড়ির লোকজন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। পুলিশ গিয়ে রুবিনার মরদেহ উদ্ধার করে।

নিজ এলাকায় গিয়ে সাইদুল অস্বাভাবিক আচরণ ও চলাফেরা করায় এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে গ্রামের লোকজন রুবিনার বাড়িতে খবর নিয়ে হত্যার বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়রা সাইদুলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূ রুবিনার ছোটবোন ইয়াসমিন আক্তার বাদী হয়ে শুক্রবার রাতে হত্যা মামলা দায়ের করেন। পরে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্সসহ আসামিকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে আসামী সাইদুল তার স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে অভিযুক্ত সাইদুলকে আদালতে সোপর্দ করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park