রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে রবিবার সকাল সাড়ে ১০,টার দিকে বঙ্গবন্ধু কে নিয়ে চিত্রাঙ্কন ও আমার স্বপ্নের সোনার বাংলা বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) অতীশ দর্শী চাকমা এতে সভাপতিত্ব করেন। মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক নির্মল চন্দ্র সরকারের সঞ্চালনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো ইউনুছ মিয়া, মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাস মাহমুদ, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রঞ্জন সরকার প্রমুখ। অনুষ্ঠানে চিক্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১২জন কে পুরস্কার ও অংশগ্রহণকারী ৩০জনকে শুভেচ্ছা পুরস্কার দেওযা হয়।।