1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

অবশেষে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি,রাতের আধারে ষ্টেশন ত্যাগ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অনিমেষ বিশ্বাস কে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব এক আদেশে তাকে লোহাগড়ার ইউএনও থেকে বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

গত সোমবার নড়াইল জেলা প্রশাসকের ছাড়পত্র পেয়ে ওই দিন রাতেই অনিমেষ বিশ্বাস পরিবার পরিজন নিয়ে লোহাগড়া থেকে সরকারী গাড়িতে করে ষ্টেশন ত্যাগ করেন। প্রসঙ্গত লোহাগড়ার ইউএনও অনিমেষ বিশ্বাসের অশ্লীল ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ১০ লক্ষ চাঁদা আদায় ও দেহরক্ষী আটক শিরোনামে সমকালসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশের জের দরে তার এই বদলি হয়েছে বলে সূত্রে জানা গেছে।

সূত্রে জানা গেছে , গত ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক ব্যক্তি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে কল করে বলে, একটি অশ্লীল এডাল্ট ভিডিও আছে তাদের কাছে। এর জন্য ১০ লাখ টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়া হবে বলে ভয় দেখায়। এভাবে একাধিকবার অজ্ঞাতনামা চাঁদাবাজরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্ত্রীর মুঠোফোনে দাবীকৃত টাকা না দিলে এবং এ কথা কাউকে জানালে হত্যার হুমকি দেয়।

ভয়ে ইউএনওর স্ত্রী বিপাশা বিশ্বাস হুমকিদাতার ব্যাংক একাউন্টে বিভিন্ন সময় ১০ লক্ষ টাকা দেয়। এ সময় ইউএনওর দেহরক্ষী আনসার সদস্য আকাশ বিশ্বাস বলে, ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ওই একাউন্টে দ্রুত টাকা পাঠানো যায়। এ কথায় আকাশের প্রতি সন্দেহ হয় বিপাশার। পরবর্তিতে চাঁদাবাজরা আরো ৩ লক্ষ টাকা দাবী করলে উপায়ান্ত না পেয়ে গত ১২ মার্চ ইউএন ওর স্ত্রী বাদী হয়ে আকাশের সংশ্লিষ্টতা উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
লোহাগড়া থানা পুলিশ আকাশ বিশ্বাসকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park