1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

র‌্যাব-৫ এর অভিযানে ১৩২ বোতল ফেন্সিডিল ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার পঠিত
মোঃ সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী
মাদক বহনের সময় র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর থেকে ১৩২ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আটককৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত। র‌্যাব জানায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সিএনজির গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
১৯ মার্চ ২০২৪ ইং তারিখ ২২:০৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেসার্স নাহালা ফিলিং স্টেশন মহারাজপুর, মিয়াপাড়া, চাঁপাইনবাবগঞ্জ এর সামনে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় মাদক ব্যবসায়ী  মোঃ জনি ইসলাম (২৪), পিতা-মোঃ শরিফুল ইসলাম, মাতা-মোছাঃ হিরা বেগম, সাং-হরিনগর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ফেন্সিডিল-১৩২ বোতল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park