1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে ভুট্টা চাষে ব্যাপক আগ্রহী হয়ে ওঠেছেন কৃষক ৪৮ হাজার ১২০ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের আশা

  • আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১১০ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভাসহ উপজেলার ৭ টি ইউনিয়নে চলতি মৌসুমে ৩ হাজার ৭৮০ হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষতক ৪ হাজার ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এ চাষাবাদ থেকে ৪৮ হাজার ১২০ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ।
অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন উপজেলার কৃষকেরা। চলতি মৌসুমে কাবেরী ৫৪, এমকে ৪০, পালোয়ান, সুপার শাইন, কাবেরী ৪৪, সিনজেনটা ৭৭২০ সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করা
হয়েছে। উপজেলার অপেক্ষাকৃত উঁচু জমিগুলোতে আগাম জাতের ভুট্টা চাষ করা হয়েছে। চাহিদার সাথে বাজার মূল্য বেশি ও অধিক লাভ হওয়ায় এবার বোরো ধানের জমিতেও আগাম জাতের ভুট্টা চাষ করা হয়েছে।
উপজেলার শিবনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক যোতিষ চন্দ্র রায় জানান, গত বছর ভুট্টার দাম ভালো পাওয়ায় এ বছর বর্গা নিয়ে ৩ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। ভুট্টা বিক্রি ছাড়াও ভুট্টার গাছ জ্বালানী হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও যেসব জমিতে এক সময় বোরো চাষ করা হতো সেসব জমিতে
কৃষকেরা এখন ভুট্টা চাষ করছেন। উপজেলার রাঙ্গামাটি গ্রামের অনিল চন্দ্র রায় জানায়, ধানসহ অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ ও শ্রম কম এবং দাম বেশি পাওয়ায় কৃষদের মাঝে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, ভুট্টা থেকে গবাদিপশুসহ মাছ ও মুরগির খাদ্য উৎপাদন এবং গাছ জ্বালানী হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি লাভজনক। এজন্য কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। উপজেলার ৯৮০ জন কৃষককে কৃষি প্রণোদনার আওতায় এনে ৯৮০ বিঘা জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এজন্য ৯৮০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park