1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন:

  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১১৩ বার পঠিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে গত ২৬ সে মার্চ  সকাল ৯:০০ ঘটিকায় স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে  জেলা পুলিশের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন  আল-বেলী আফিফা, পিপিএম, পুলিশ সুপার, গোপালগঞ্জ।
পরবর্তীতে সদর উপজেলা পরিষদ সংলগ্ন (জয় বাংলা পুকুর পাড়) ৭১ এঁর বধ্যভূমি শহীদ স্মৃতি স্তম্ভে  শহীদদের স্মরণে সন্মানিত পুলিশ সুপার মহোদয় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষ থেকে।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জেলা পুলিশ, গোপালগঞ্জ এর নেতৃত্বে জেলা আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী ও বিএনসিসি সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে  জেলা প্রশাসক ও পুলিশ সুপার  কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও শ্বেত কপোত-কপোতী উড়ানোর মাধ্যমে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
সবশেষে জেলা প্রশাসনের আয়োজনে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তন-এ বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা, মিলাদ মাহফিল ও ইফতার সামগ্রী বিতরন সভা অনুষ্ঠিত হয়।
এরপরেই “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সন্মানিত পুলিশ সুপার  বক্তৃতা প্রদান করেন। সর্বশেষ পুরস্কার বিতরন এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park