1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়ায় আওয়ামীলীগ নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক কারাগারে।

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার,

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে সামাজিক দ্বন্দ্বের জেরে আওয়ামীলীগ নেতাকে ৫শত পিচ ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে যেয়ে জিয়া চৌধুরী নামের ১/যুবক গ্রেফতার।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর এলাকার দীনু মোল্যার বন্ধ দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো:আরজ আলী কাজী ওরফ লিচু কাজী ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতা লিচু কাজী চরদৌলতপুর বাজার থেকে পাংখারচর বাড়িতে ফেরার পথে দিনু মোল্যার দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত জিয়া ডেকে নিয়ে বসান তাকে। এসময় পাশে বসে কৌশলে লিচু কাজীর পাঞ্জাবির পকেটে জিয়া একটি প্যাকেট ঢুকাতে গেলে তখন ধস্তাধস্তি হয়। লিচু কাজীর পকেটে নীল রংয়ের জিপার যুক্ত পাঁচটি পলি ব্যাগ ঢুকিয়ে জিয়া সটকে পড়েন।

এসময় পুলিশ লিচু কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেন।

পরে আওয়ামী লীগ নেতার ইয়াবার সাথে সম্পৃক্ততা নিয়ে সন্দেহ হলে দিনভর অভিযান চালিয়ে অভিযুক্ত জিয়াকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

সন্ধ্যায় থানা হেফাজত থেকে বেরিয়ে আওয়ামী লীগ নেতা আরজ আলী কাজী ওরফে লিচু কাজী সাংবাদিকদের বলেন, সামাজিক ভাবে হেয় করতে সুপরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা জিয়ার মাধ্যমে ইয়াবা দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। সত্য উদঘাটিত হওয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অভিযোগ থেকে মুক্তি পেয়েছি।

তিনি আরও বলেন এ ঘটনার সঙ্গে জড়িত জিয়াসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি,

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মাদকবিরোধী অভিযানে জিয়া চৌধুরী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park