1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

উপজেলা নির্বাচন ঘিরে ব্যাপক জনসমর্থন নিয়ে এগিয়ে শুভ 

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

 

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড় সদর উপজেলা থেকে ব্যাপক জনসমর্থন আদায় করতে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। এরমধ্যে বাংলাদেশ ছাত্রলীগের, কেন্দ্রীয় নির্বাহী সংসদের, সাবেক মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ও  ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ শাহনেওয়াজ প্রধান শুভ ব্যাপক জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন ।  শিক্ষিত ও সুদর্শন হ্যান্ডসাম চেহারার অধিকারী এই  আওয়ামী লীগ নেতা। ছোট থেকেই স্বপ্ন দেখতেন অসহায়-দরিদ্র জনগোষ্ঠির পাশে থেকে সেবা করার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন শুনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে দরিদ্র জনগোষ্ঠির সেবা করার সেই স্বপ্ন বুকে ধারন করে ছাত্র জীবনে ছাত্রলীগের পতাকাতলে এসে রাজনীতিতে প্রবেশ করেন। সুন্দর হাসিমাখা মুখখানি নাম তাঁর শাহনেওয়াজ প্রধান শুভ। তিনি  পঞ্চগড় ১ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মাজাহারুল হক প্রধানের ছেলে। বাবার হাত ধরে রাজনীতি শিখা ও সততা, স্বচ্ছতা, শান্তি স্থাপনে বিশেষ ভূমিকা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠা এই মানুষটি এবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। প্রচন্ড ঝড়-বৃষ্টি বা সর্বোচ্চ তাপমাত্রাকে অপেক্ষা করে নিজ সখের বাড়ি থেকে যখন বেরুতেই মন চায় না, সেই গরমের মাঝে রুমে যখন একটু আরাম হয়। তখও সব আরাম ভুলে, পরিবারের মানুষদের আহার নিয়ে ভাবতে হয় সাধারণ দিনমুজুর, শ্রমিক মানুষদের। বস্তুত তাদের একটি আরামের দুপুর অনেকগুলো মানুষের অনাহারের কারন হয়ে দাড়ায়। তাই এরকম চিন্তা তাদের কাছে দুরাশার। আমাদের একজন নেতা আছে যাকে নেতা না বলে জনগণের জন্য একজন আদর্শ মানুষ বলাটাই ঠিক হবে। যে দিনরাত এক করে মাঠে ময়দানে ছুটে বেড়ান। এবং সাধারণ মানুষ, শ্রমিক দিনমজুর ভাইদের কষ্ট গুলো চোখে পড়ে। যে কষ্টগুলো আমাদের মতো আরামপ্রীয় মানুষেরা দেখতে পায়না।  সাধারণ মানুষ না হলে কি মানুষদের কষ্ট বোঝা যায়। ভাইয়ের জন্য যে ভাইয়েরই মন সবচেয়ে বেশি মনে পোড়ে। তেমনি গাড়ি হাতে, মোটর শ্রমীক, কাচি হাতে ধান শ্রমিক, প্যাডেল ঘুরানো ভ্যান শ্রমিক, ঝুড়ি মাথায় নির্মাণ শ্রমিক, ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কর্মি, কিংবা বৈঠা বাউয়া নৌ শ্রমিক, সবাই যে তাকে চেনে এবং ভালোবাসে বিশেষ ভাবে তাদের মাঝে কাজ করার কারনে। এর চেয়ে কি বড়  মনের মানুষ কি আর হতে পারে। যে নিজেকে জনগণের জন্য একজন আদর্শ মানুষ মনে করেন বলেই  সাধারণ মানুষদের জন্য তার এতো ব্যথা । কোথাও চলার পথে তাদের কষ্ট পেতে দেখলে, যেকোন ভাবে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেন। রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে অসহায় মানুষের পাশে গিয়ে সেবা করেন । এবং সাধারণ মানুষ এবারে এমন একজন নেতা খোঁজে যে হবে তাদেরই একজন। তাদের সুখ দুঃখ উপলদ্ধি করবে সে। একজন নেতার থাকতে হবে বলিষ্ঠ নেতৃত্ব গুণ, অসীম সাহস ও বীরত্ব। তাকে হতে হবে জনগণের আস্থাভাজন, অটল, অবিচল। কোন প্রকার লোভ, অত্যাচার, মোহ তাকে সংকল্প থেকে বিচ্যুৎ করতে পারবে না। জাতির জীবনে এই প্রাণ সঞ্চার করেন। এ ধরনের নেতাদের কর্ম ও অনুপ্রেরণায় সাধারণ মানুষ আপন অন্তরে অনুভব করেন অমিত শক্তি ও বল। তারা যে কোন ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হন না। এদের কথায় জনগণ জীবন পর্যন্ত বিলিয়ে দিতে, কুণ্ঠিত হন না। তাই পঞ্চগড় বাসীর হৃদয়ে ভালোবাসার স্থান করে নিয়েছেন সৎ সাহসী  এই নেতা।  আর এটাই একজন রাজনৈতিক নেতার জন্য অনেক বড় পাওয়া। ভালোবাসা রইলো সাবেক ছাত্রনেতা, জনগণের আস্থাভাজন ব্যাক্তি মোঃ শাহনেওয়াজ প্রধান শুভ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park