হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী নূর(২০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানী ও পুলিশ সুত্রে জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ৩০ শে মার্চ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গোতগাঁও গ্রাম নিবাসী আব্দুল হান্নান এর ছেলে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী সিএনজি চালক আব্দুন নূর (২০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে ৩১ শে মার্চ সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।