1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে এক ছাত্রলীগ নেতার মদপানের ছবি নেট দুনিয়ায় ভাইরাল,

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পঠিত

,মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের কালিয়ায় ছাত্রলীগের এক নেতার মদপানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রমজান মাসে মো:ইমন হোসেন নামের ওই ছাত্রলীগ নেতার এমন মদপানের ছবি ছড়িয়ে পড়ায় নানা মহলে তীব্র সমালোচনা চলছে।

শনিবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলার পেড়লী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মদপানের ছবিটি ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগ নেতা ইমন হোসেন উপজেলার খড়রিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা (মৃত)আমীর হোসেন মীরের ছেলে।

পোস্টের ছবিতে দেখা যায়, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন অর্ধ নগ্ন অবস্থায় বসে আছেন, তার সামনে পাঁচটি গ্লাসে মদ ঢেলে রাখা হয়েছে। পাশেই মদের বোতল ও সিগারেটের প্যাকেট রয়েছে।

কালিয়ার রাজনীতি নামক আইডির পোস্টটিতে লেখা হয়েছে, “মাদক সম্রাট পেড়লী ইউনিয়ন এর ছাত্রলীগের ধো**ওন সম্পাদক(সাধারণ সম্পাদক)।
আহারে! এই কমিটি অতি বিলম্বে বহিস্কার চাই। আর কি প্রমান চাই, আপনার ২৪ ঘন্টার ভিতর কমিটি বিলুপ্ত চাই।”

এদিকে ঘটনার দিনে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগ কর্মী বলেন,ভাই(ইমন) প্রায়ই এমন(মাদকের) আসর তাদের বীর নিবাসে বসান।

সে এলাকায় মাদক ছড়ায় দিছেন, ছাত্রলীগ করি তাই তার ভয়ে কিছু বলার নেই,জেলার বড় ভাইদের কাছে বললে আমরা তো এলাকায় থাকতে পারবোনা।সেই ভয়ে এ ধরনের অপকর্ম মুখ বন্ধ করে সহ্য করি আমরা,

অভিযোগের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা ইমন বলেন, এটা সুপার এডিটের মাধ্যমে এলাকার ছাত্রদলের ছেলেরা এটা করেছে, ঘটনা সত্য নয়।

এঘটানায় জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া এবং সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল জানান,মাদকের সাথে ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার সত্যতা পেলে, সে যে পদের ই হোক না কেন সাংগঠনিক প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park