1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পূর্ব শত্রুতার জেরে ২ শতাধিক ফলদ গাছ কর্তন

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৬৬ বার পঠিত
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে বাগানের প্রায় ২ শতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
২৯ মার্চ, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ডৌয়াতলা ইউপির খুচনিচোড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় খুচনিচোড়া গ্রামের মৃত মো. অফেজ উদ্দীনের ছেলে হাসান হাওলাদার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের প্রতিবেশী মৃত মৃত মজিদ খার ছেলে মোস্তফা খা, জালাল খা ও হানিফ খা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে অভিযুক্তদের সাথে হাসানের পরিবারের বিরোধ চলে আসছিল। মাঝেমধ্যে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও বাগানের গাছ কেটে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় রাতের অন্ধকারে তারা বাগানের কলা ও লেবুগাছ সহ প্রায় ২ শতাধিক ফলদ গাছ কেটে ফেলে।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ‘আমরা গাছ কাটার বিষয়ে কোন কিছু জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।’
এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল জানান, ‘এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park