1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজশাহীর বায়া তে বাইকারের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট আহত , এয়ারপোর্ট থানা পুলিশের হাতে গ্রেফতার 

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৩১ বার পঠিত
মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী
রাজশাহী মহানগরীর বায়া বাজারে আজ সকালে কর্তব্যরত সার্জেন্ট ফিরোজ হোসেনের সিগন্যাল অমান্য করে ও  গুরুতর আঘাত করে পালিয়ে যাওয়ার পর এয়ারপোর্ট থানা পুলিশ ভূগরইল এলাকা থেকে মোটরসাইকেল সহ আসামি রেজাউল হোসেন তারেককে  গ্রেফতার করেছে।
আহত পুলিশ সদস্য মো: ফিরোজ, তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।
কর্তব্যরত এক পুলিশ বলেন, সকালে পবার বায়া বাজারে পুলিশ সার্জেন্ট ফিরোজ চেক পোস্ট বসিয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দায়িত্ব পালনের সময় এক বাইকার তাকে আঘাত করে পালিয়ে যায়। বাইকের আঘাতে পুলিশ সার্জেন্ট হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পালিয়ে যাওয়া বাইকারকে গ্রেপ্তার করার জন্য তাৎক্ষণিক কন্ট্রোল রুমে জানানো হয়। কন্ট্রোল রুম থেকে গ্রেপ্তারের জন্যে  নগরীর সমস্ত পয়েন্টে জানানো হয়।
এয়ারপোর্ট থানা পুলিশ ভূগরইল এলাকা থেকে মোটরসাইকেল সহ আসামি রেজাউল হোসেন তারেককে  গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামীর যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park