1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইল থেকে গোপালগঞ্জে শশুর বাড়িতে বেড়াতে গিয়ে জামাই এর বটির কোপে শশুর খুন,

  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

 

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

গোপালগঞ্জ জেলার জালালাবাদ ইউনিয়নের চর ঘাঘা গ্রামের গাজী পাড়ায় গাজী লুৎফর রহমান (৮০ ) জামাই এর হাতে খুন হয়েছে,

নিহত লুৎফর রহমান ওই গ্রামের-মৃত ওদুদ গাজীর ছেলে।

৫ই এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পরে শশুর কে খুন করেন জামাই মুরাদ মোল্লা ৪১

মুরাদ মোল্লা নড়াইল জেলার চাঁনপুর গ্রামের মৃত আব্দুল সাত্তার মোল্লার ছেলে।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা যায় জামাই এর সাথে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয়ে আসছিল শশুর বাড়ির লোকজনের।

৫ই এপ্রিলশুক্রবার জামাই মুরাদ মোল্লা শ্বশুরবাড়িতে বেড়াতে যেয়ে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন।

এরপরে রাগণ্বিত অবস্থায় শশুরকে ধারালো বঠি দিয়ে গলায় আঘাত করলে ঘটনা স্থলে গলা থেকে মাথা আলাদা হয়ে যায় এবং ঘটনা স্থলেই লুৎফর রহমানের মৃত্যু হয়।

এ-সময় পরিবারের লোকের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে জামাইকে রশি দিয়ে বেঁধে রেখে, খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনা স্থলে এসে জামাই মুরাদ মোল্লাকে গ্রেফতার করেন।এবং নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park