1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল

  • আপডেট সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১১৪ বার পঠিত

মো:সাব্বির খান, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল।

শনিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে তিনি সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন-এর স্থলাভিষিক্ত হন।

অফিস আদেশ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান জানান, ‘ছাত্র উপদেষ্টা হিসেবে শনিবার (৩০ মার্চ) থেকে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহকে পরবর্তী ০১ (এক) বছরের জন্য উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, সে বিষয়ে আমি পূর্ণ যত্নবান থাকবো। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করবো।’

উল্লেখ্য, অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক ছিলেন।

প্রসঙ্গত, অধ্যাপক ড. শেলীনা নাসরীন দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ছাত্র উপদেষ্টা দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park