1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

উপজেলা নির্বাচনের বাতাস বইছে পঞ্চগড় জেলা জুড়ে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১০২ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

সবেমাত্র শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবের আমেজ শেষ হতে না হতেই এবার আসছে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন।এবার উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের, কেন্দ্রীয় নির্বাহী সংসদের, সাবেক মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ও ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ শাহনেওয়াজ প্রধান শুভ । তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ জন্য উপজেলার বিভিন্ন এলকায়, গ্রামে, হাটবাজারে গিয়ে জনসংযোগ ও লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন । সদর উপজেলার সব মানুষের ভালো কাজে সর্বদা পাশে থাকার চেষ্টা করেছেন । এ বিষয়ে মোঃ শাহনেওয়াজ প্রধান শুভ বলেন ১৫ ই এপ্রিল অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছি। অল্প কিছুদিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারও আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করব । আমার পাশে সবাই থাকবেন এবং দোয়া আশীর্বাদ করবেন। আমার বিজয় হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করব। এবার জানা গেছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা না থাকায় জমে উঠতে শুরু করেছে উপজেলা পরিষদের নির্বাচন।

বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করতে ও জনসমর্থন আদায় করতে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রার্থীরা।

আবার অনেক প্রার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে উঠান বৈঠক করছেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন চাচ্ছেন প্রতিনিয়ত। উপজেলার বিভিন্ন হাট বাজারে ও চায়ের স্টলে প্রার্থীর সমর্থকদের মধ্যে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। এলাকার সাধারণ ভোটার ও সচেতন মহলের সঙ্গে আলাপ করে জানা যায়, সৎ, নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য প্রার্থীকে তারা বিজয়ী করতে চান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park