1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে লাখ টাকার মাদকদ্রব্য সহ হিজড়া গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে লক্ষাধিক টাকার ইয়াবা, মদ ও গাঁজা সহ তানিশা (২০) নামক এক মাদক ব্যবসায়ী হিজড়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আদালত ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই সজীব মিয়া’র নেতৃত্বে একদল পুলিশ ১৫ ই এপ্রিল দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার এর রাজানগর উপজেলার শাহপুর গ্রাম নিবাসী মৃত আব্দুল মালিক এর ছেলে বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত লহড়ী গ্রামের জনৈক ব্যক্তির বাড়ীতে দীর্ঘদিন ধরে বসবাসকারী মাদক ব্যবসায়ী হিজড়া অর্থাৎ তৃতীয় লিঙ্গের রেজমান ওরফে তানিশা (২০) কে গ্রেপ্তার করে। এই সময় পুলিশ এর উপস্থিতি টের পেয়ে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে।তৎক্ষনাৎ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হিজড়া তানিশা(২০) এর দেওয়া তথ্যমতে তার বসত ঘর থেকে প্রায় ১লাখ ১০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের ৩শত ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭শত গ্রাম গাঁজা ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। এবিষয়ে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে ( জগন্নাথপুর থানার মামলা নং-১০)। গ্রেপ্তারকৃত আসামীকে ১৬ ই এপ্রিল সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park