1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বোরহানউদ্দিনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

এএসটি সাকিলঃ- ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মোঃ সাফওয়ান(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় নিহতের নানা বাড়ী বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাহাদুর হাওলাদার বাড়িতে এঘটনা ঘটে। নিহত শিশু বোরহানউদ্দিন পৌরসভা ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রহমতুল্লাহর ছেলে ৷

নিহত শিশুর মা শাহিনা বেগম ও প্রতিবেশীরা জানান, ঈদ উপলক্ষে ছেলে মোঃ সাফওয়ানকে নিয়ে নানা বাড়ী কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বেড়াতে যান ৷

ঘটনার দিন সকাল ৯টার দিকে হঠাৎ করে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না ৷ অনেক খোজাখুজির একপর্যায়ে তার মা শাহিনা বেগম ঘরের পাশে পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখে ৷

উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park