1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ছাতকে বাস ও সিএনজির সংঘর্ষে সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ দুইজন নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৯১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

ছাতকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৫) সহ দুইজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সাত্তার (৫২) নামের আরেক ব্যক্তি এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে দোয়ারাবাজার থেকে ছাতক নিজ এলাকায় ফিরছিলেন পাগল হাসানসহ আরও ৪ জন। ফেরার পথে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতুর টোলকেন্দ্রের পাশে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাগল হাসান ও সাত্তার নিহত হন। বাকি আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ছাতক স্টেশন কর্মকর্তা জালাল আহমেদ বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। বাকি ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক পলাতক আছে।
বাউল শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান আসমানে যাইওনারে বন্ধু, জীবন খাতাসহ বহু গান গেয়েছেন। তিনি সবার কাছে পাগল হাসান হিসেবে পরিচিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park