1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৯৪ বার পঠিত

রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে গাঁজাসহ জসীম উদ্দিন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ (২২ এপ্রিল) সোমবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার।পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া মাদক কারবারি জসীম উদ্দিন ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট দরবারপুর গ্রামের মুগুল আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু চন্দ্র দে এর নেতৃত্বে (এএসআই) জহিরুল ইসলাম ও লিলো চন্দ্র দাসসহ একদল পুলিশ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় পাইলট স্কুলের সামনের সড়কে অভিযান চালায়। এসময় পুলিশ দেখে মাদক কারবারি জসীম উদ্দিন দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, এ ঘটনায় আটক হওয়া জসীম উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park