1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মধ্যনগরে ৫০ পিস ইয়াবা টেবলেট সহ ২ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৯৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

মধ্যনগরে ৫০ পিস ইয়াবা টেবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জেলা পুলিশ এর মিডিয়া সেল সুত্রে জানাযায়, সুনামগঞ্জের মধ্যনগর থানার এসআই তপন চন্দ্র দাস এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও একদল পুলিশ ২১ শে এপ্রিল দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মধ্যনগর উপজেলার দুগনই গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মাজু মিয়া (৩০) এবং একই গ্রামের মৃত জুয়াদ চৌধুরীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রিপন চৌধুরী (৩৬) কে গ্রেপ্তার করে। এ সময় আটককৃত মাদক কারবারিদ্বয়ের কাছ থেকে ৫০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ২২ শে এপ্রিল সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করে থানা পুলিশ । আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন বিজ্ঞ বিচারক।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park