1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়ায় গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৮৭ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইমরান ওরফে ইব্রাহিম (৩২) ও সাথী খানম (৩০) নামের ২জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ ইমরান ওরফে ইব্রাহিম মাদারীপুর জেলার সদর থানার গাজীরচর গ্রামের মৃত ইনছার উদ্দিন মোল্লার ছেলে, এবং সাথী খানম নড়াইল জেলার লোহাগড়া পৌর এলাকার গোপীনাথপুর গ্রামের মৃত আশরাফ খাঁর মেয়ে।

২৩ এপ্রিল সকালের দিকে লোহাগড়ার গোপীনাথপুর গ্রামের ধৃত আসামি সাথী খানম এর বসত বাড়ির উঠান হতে তাদের ২ জন কে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ সাইফুল ইসলাম ও এএসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই ২ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন।

এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২শত ৫০গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park