1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে পথচারীদের সরবত পান করানো হয়েছে

  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে দিনাজপুর পাঁচ আসনের সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সুস্থতা কামনায় খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালকসহ এই প্রচন্ড তাপদাহে যারা জীবিকা নির্বাহে রাস্তাঘাটে কাজ করে যাচ্ছে তাদের একটু স্বস্তির জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করা হয়।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২ থেকে দুপুর দুইটা পর্যন্ত অরাজনৈতিক এই সংগঠনটি প্রায় ১৫০০ গ্লাস শরবত শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভ্যানচালক, রিক্সাচালক, অটো চালক ও পথচারীদের এই শরবত পান করায়।

এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. মুশফিকুর রহমান বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু শামসুন্নাহার,মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ডাঃ সোলায়মান মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ, সহ. অর্থ সম্পাদক মাওলানা মাবুদ হাসান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক সারেজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মেহেদুল ইসলাম ও সদস্য রাসেল মাহমুদ প্রমুখ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সার্বিক সহোযোগিতায় এ আয়োজন সম্পূর্ণ হয়।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park