1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে কুকুর বাঁচাতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৮৫ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ

জগন্নাথপুর -তেলিকোনা (চন্ডিঢহর) সড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা মোঃ আব্দুস ছালাম (৫২) নামক এক ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, ২৫ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা, কলকলিয়া বাজারস্থ তুবা ট্রেডার্স এর স্বত্বাধিকারী পাড়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ আব্দুস ছালাম (৫২) মোটরসাইকেল যোগে উপজেলার গলাখাল গ্রাম থেকে ব্যবসায়ী কাজ শেষে জগন্নাথপুর – তেলিকোনা (চন্ডিঢহর) সড়ক দিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে সকাল প্রায় নয় ঘটিকার সময় এই সড়কের জগদীশপুর পূর্বপাড়া মাদ্রাসা এলাকায় পৌছা মাত্র হঠাৎ করে কালো রংয়ের একটি কুকুর তাঁর মোটরসাইকেল এর সামনে এসে পড়ে। এই কুকুরটি কে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে পায়ে ও হাতে রক্তাক্ত আহত হয়েছেন। তাঁকে স্থানীয় কলকলিয়া বাজারে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আহত মোঃ আব্দুস ছালাম বলেন, মোটরসাইকেল চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে হঠাৎ করে একটি কুকুর দৌড়ে আমার মোটরসাইকেল এর সামনে আসলে হার্টব্রেক করি। তৎক্ষনাৎ সড়কে ছিটকে পড়ে আহত হয়েছি। চিকিৎসাও নিয়েছি। ইনশাআল্লাহ ভাল হবো। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি মারাত্মক আহত হয়েছি ঠিক। তবে কুকুরটির জীবন বাঁচাতে পেরেছি। এটাই আমার স্বার্থকতা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park