1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে প্রচন্ড দাবদাহে ইসতিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য কাদলেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

  • আপডেট সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৯৩ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

সারাদেশের ন্যায় গত কয়েকদিন ধরে গ্রীষ্মের দাবদাহে অতীষ্ট দেশের মানুষের জনজীবন।

এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লহর সন্তুষ্টি অর্জনে লোহাগড়া উপজেলায় দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১ টায় লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মাদরাসার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে

স্থানীয়রা জানান, নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে বয়ান পেশ করেন। এবং নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন।

নামাজের পর খুতবা শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন তারা।

নামাজ দুইশতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজের পর আল্লাহর কাছে রহমতের বৃষ্টির প্রার্থনা করে এবং অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন লক্ষীপাশা মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মিরাজুল হক খান।
তিনি বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

এ সময় লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন।

তখন আল্লাহর কাছে এক পশলা বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তারা। এবং তাদের পাপের ক্ষমা চান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park