1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়ার ইতনায় শ্রেণিকক্ষে অসুস্থ ১২ শিক্ষার্থী, জ্ঞান হারালেন ৬ জন।

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

লোহাগড়ায় শ্রেণিকক্ষে অসুস্থ ১২ শিক্ষার্থী, জ্ঞান হারালেন ৬ জন
প্রচণ্ড দাবদাহে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজের অন্তত ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

এর মধ্যে ৬ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেন।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় শিক্ষার্থীদের নাম ঠিকানা জানা যায়নি।

ইতনা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে করেছেন।

শ্রেণিকক্ষে দুই শিক্ষকসহ ৩০ শিক্ষার্থী অসুস্থ, ৩ দিন স্কুল বন্ধ ঘোষণা,

তিনি বলেন, প্রতিষ্ঠানে প্রতিদিনের মতো ক্লাস চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন প্রচণ্ড গরমে হটাৎ করে ১১/১২ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

এর মধ্যে ৬ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এরপর অন্য শিক্ষকদের সহায়তায় ও স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে দিয়ে আসা হয়েছে। পরে নড়াইল জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে নড়াইল জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিষয়টি জানানোর পর ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park