1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইবিতে দেড়শো শিক্ষার্থীর মাঝে বই-বিহঙ্গের বই বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৭১ বার পঠিত

মো:সাব্বির খান , ইবি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্রীণ আর্কিটেক্ট নিবেদিত বই-বিহঙ্গ বই দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং রুমে বই-বিহঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এসময় প্রায় দেড়শো শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সায়েম আহম্মেদের সঞ্চালনায় বই-বিহঙ্গ ইবি শাখার শাখা প্রতিনিধি মামুন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান টুটুল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বই-বিহঙ্গ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সজিব শিকদার,সহ-প্রতিষ্টাতা ফাহিম মুনতাছির আসাদুজ্জামান জিলানী সহ-প্রতিষ্ঠা উম্মে হাবিবা হ্যাপি, ঢাকা শাখার সক্রিয় সদস্য রিফা তাসনিম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ইবি শাখার প্রতিনিধি মো:সাব্বির খান, মামুন ও তমা খাতুন প্রমুখ।

বই -বিহঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি সজিব শিকদার বলেন, বই দিবসকে ঘিরে এমন আয়োজন করার জন্য বই-বিহঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা আশা করি পরবর্তী বছর গুলোতে বই দিবসের এই আয়োজন আমাদের সকল শাখায় বিস্তৃত হবে।

সহ-প্রতিষ্ঠাতা উম্মে হাবিবা হ্যাপি বলেন, ‘বই-বিহঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সক্রিয় শাখা। এভাবে সবাই বই-বিহঙ্গের পাশে থাকবেন ও সাহায্য করবেন এটাই প্রত্যাশা।

সহ-প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান জিলান বলেন, ‘এত গরমের মধ্যেও বইকে ভালোবেসে অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে শুভেচ্ছা। আমাদের স্বপ্ন ছিল সারাদেশব্যপী বই-বিহঙ্গের শাখা ছড়িয়ে দিব, সেই লক্ষ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আজ এই আয়োজনে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। সকলের জন্য শুভেচ্ছা। আপনারা বই-বিহঙ্গের যুক্ত হবেন এবং সারা বাংলাদেশের সেরা শাখা হিসেবে প্রতিষ্ঠা করবেন এটাই প্রত্যাশা।

ইবি শাখা প্রতিনিধি সাব্বির খান বলেন, মাত্র ৩ দিনে আমরা এত পরিমাণ আপনাদের সাড়া পাবো কখনও ভাবতে পারি নাই। সকলকে একসাথে করতে আমরা বই বিহঙ্গ ইবি আশা আনন্দিত।

ইবি শাখা প্রতিনিধি তমা বলেন, ইবিতে এত পরিমাণ বই প্রেমী মানুষ আছে কল্পনা করতে পারি নাই আমাদের ইচ্ছা থাকলেও আমরা ১৫০ এর বেশি আসন দিতে পারি নাই তবে ইবিয়ান বই প্রেমীদের নিয়ে সামনে আরও বড় আয়োজন করব।

বিশ্ববিদ্যালয়ের স্কাউটের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাসেমী বলেন, ‘ইবিতে এই প্রথম বই নিয়ে এত বড় কোনো প্রোগ্রাম হলো। বই- বিহঙ্গ ইবি শাখাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই ধারা যেন অব্যবহৃত থাকে সেই প্রত্যাশায় করি। ‘

ইবি মিউজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব বলেন, ‘বই -বিহঙ্গ ইবি শাখা হওয়ার পর থেকে তাদের কার্যক্রম দেখে আসছি। শুরু থেকে সাথে ছিলাম থাকব।’

সভাপতির বক্তব্যে ইবি শাখা প্রতিনিধি মামুন বলেন, আজকের আয়োজনে সফল করতে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বিশেষ করে ইবি শাখা প্রতিনিধি মো:সাব্বির খান ও আখি খাতুন তমার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আশা করি আপনাদের সাথে নিয়েই এগিয়ে যাবে বই-বিহঙ্গ ইবি শাখা।

সার্বিক বিষয়ে ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান টুটুল বলেন, ‘বই মানুষের আলোকিত করে। আমি চাই, বই পড়ার মাধ্যমে দেশে আলোকিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাক। এভাবে সকল বইপ্রেমীদের পাশে থাকার চেষ্টা করবো।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park