1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ডিবি পুলিশের অভিযানে নেত্রকোনায় গাঁজাসহ ৩ মাদককারবারি আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৩০ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনার কলমাকান্দায় গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার মাঝ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুতুরা বাজার এলাকায় গাঁজা বিক্রির উদ্দেশ্যে মাদক কারবারিরা অবস্থান করতে থাকলে (এস আই) সাদ্দাম হোসাইন এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন, নেত্রকোণার বারহাট্টা উপজেলার শিমুলিয়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইগরতলী গ্রামের মুর্তুজ আলীর ছেলে দুলাল মিয়া ওরফে বাবুল মিয়া (৬০) এবং একই এলাকার মৃত নূর ইসলাম মিয়ার ছেলে শাহারাজ মিয়া (২০)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ছায়েদুর রহমান জানান, আটককৃত মাদককারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park